অজ্ঞানপার্টির খপ্পরে ৯২ হাজার টাকা খোয়ালেন মাছ ব্যবসায়ী

রাজধানীর কাপ্তান বাজারে এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে স্বপন মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর ৯২ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে স্টমাক ওয়াশ (পাকস্থলী পরিষ্কার) করে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

স্বপন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা নুর আলম জানান, উত্তরা আজমপুর থেকে মাছ বিক্রির টাকা নিয়ে সদরঘাটের একটি বাসে উঠে কাপ্তান বাজারে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে সুকৌশলী কিছু খাইয়ে সঙ্গে থাকা ৯২ হাজার টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে স্টমাক ওয়াশ (পাকস্থলী পরিষ্কার) করে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কাপ্তান বাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে অচেতন করে সঙ্গে থাকা ৯২ হাজার টাকা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে বলে জানা গেছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কেএজেডআইএ/এমএএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/ymSjwR5
via IFTTT

আপনি হন আমাদের পরিবার এর গর্বিত একজন পোস্টটি সেয়ার করে!

Post a Comment

0 Comments